বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

পূর্ণ বয়স্ক ব্যক্তির চেয়ে শতগুণ বেশি করোনা বহন করে শিশুরা!

নিউজ ডেস্ক : একজন পূর্ণ বয়স্ক মানুষের চেয়ে পাঁচ বছরের কম বয়সী একটি শিশু নিজের শরীরে ১০০ গুণ বেশি করোনাভাইরাস বহন করতে পারে। বৃহস্পতিবার জার্নাল জামা পেডিয়াট্রিস্কে প্রকাশিত গবেষণায় এমনটি বলা হয়েছে। শিশুরা করোনা বেশি বহন করতে পারে বলে, তাদের থেকে অন্যের দেহে সংক্রমণ ঘটে থাকলে, সেটি আশঙ্কার বিষয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের অ্যান অ্যান্ড রবার্ট এইচ লুরি চিল্ড্রেন হসপিটাল এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত শিকাগোর শিশু ও পূর্ণবয়স্কদের নমুনা সংগ্রহ করেন। এক মাস বয়সী শিশু থেকে শুরু করে ৬৫ বছর পর্যন্ত করোনা আক্রান্ত রোগী, যারা মৃদু অথবা মাঝারি উপসর্গে ভুগছে, তাদের কাছ থেকে এই নমুনা সংগ্রহ করা হয়।

গবেষণায় মোট তিনটি দল নিয়ে কাজ করা হয়। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি দল, পাঁচ থেকে ১৭ বছর বয়সী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের জন্য আলাদা দুটি দল করা হয়।

গবেষণায় দেখা যায়, শিশুরা পূর্ণাঙ্গ বয়স্কদের চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত বেশি করোনাভাইরাস বহন করতে পারছে।

তবে শিশুদের কাছ থেকে এই ভাইরাস ছড়াতে পারে কিনা বিজ্ঞানীরা এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। যদিও এর আগে গবেষণাগুলোতে শিশুদের থেকে এই ভাইরাস ছড়ায় কিনা, সেটির পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: