রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সোনার দামে বড় লাফ সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়: বিরোধীদলীয় নেতা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

এতিমদের হাতে শুরু হলো এতিমখানার নির্মাণ কাজ

জামালপুর প্রতিনিধি : এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল উলূুম পাথালিয়া মাদ্রাসার এতিমখানার ভবন নির্মাণ কাজ!
বুধবার আল জামিয়াতুল ইসলামিয়া উলুম পাথালিয়া মাদ্রাসার অন্তর্ভুক্ত জামালপুর এতিমখানার ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি ছিলেন, জামালপুর সদর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নুরে আলম জিকু।
আরও উপস্থিত ছিলেন, জামালপুর এতিমখানার সভাপতি, মুহাম্মদ জিয়াউর রহমান চাঁন মাস্টার, মাদ্রাসা কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি, মোঃ সাইফুল ইসলাম আলো আকন্দ , মাদ্রাসার মুহতামিম, মুফতি মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসার সহ-সভাপতি, আলহাজ্ব খলিলুর রহমান আকন্দ , এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম বাবুল আকন্দ , এতিমখানা কমিটির কোষাধ্যক্ষ, ডাঃ মোঃ সুলতান মাহমুদ আকন্দ, মাদ্রাসা কমিটির দপ্তর সম্পাদক, মোঃ মফিজুল হক, শিক্ষকদের মধ্যে মাওলানা আবুল কাশেম, মাওলানা আলী আকবর, মুফতী মুজাহিদুল ইসলাম, মুফতী মোঃ মমিনুল ইসলামসহ অন্যান্যরা।
এতিমখানার সভাপতি, মোঃ জিয়াউর রহমান চাঁন মাস্টার বলেন, আমরা সামান্য পুঁজি নিয়ে বৃহৎ কাজে হাত দিয়েছি। এটি সম্পূর্ণ করতে মহান আল্লাহ তায়ালার রহমত ও মানুষের সহযোগিতার প্রয়োজন। তিনি এ কাজে এলাকা ও এলাকার বাইরে স্বর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেছেন।  এতিমখানার হিসাব নং-৩৩৩০১০১০৬৩৯১০।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: