মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

সাংবাদিকের সঙ্গে অসদাচরণে ভালুকা থানার পরিদর্শককে প্রত্যাহার

ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করায় ভালুকা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানকে তাৎক্ষণিক ক্লোজড করে ময়মনসিংহ পুলিশ লাইনে নেয়া হয়েছে।

শনিবার রাতে প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সঙ্গে অসদাচরণ করেন ওই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, শনিবার রাতে ওই কর্মকর্তা ভালুকা পৌরসভার একজন ব্যবসায়ী আবুল কাশেমকে অপমান জনক গালি দেয়ার পর সাংবাদিক সুমন ফোনে ওই কর্মকর্তাকে এই বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন- ‘তুই কে…তর নামে ৮০টা তো অভিযোগ আছে’।

তিনি সাংবাদিক সুমনকে দেখে নেয়ার হুমকি দেন। এ সময় সাংবাদিক সুমনের পিতার নাম জানতে চান ওই কর্মকর্তা। এ ছাড়া তাকে রাতেই থানায় যেতে বলেন।

এ সব কথোপকথন সাংবাদিক সুমনের মোবাইল ফোনে রেকর্ড হওয়ার পর সুমন বিষয়টি রাতেই ভালুকা মডেল থানার ওসি, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রতিদিন অফিসে রেকর্ডটি পাঠিয়ে শোনায়। বিষয়টি নিয়ে ভালুকার সাংবাদিকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতেই তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী জানান, আমরা ঘটনাটি রাতেই ওসিকে অবহিত করি। ওই কর্মকর্তার এ ধরনের আচরণে আমাদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার পূর্বক জানান, রাতেই ইন্সপেক্টর (অপারেশন) মাহবুবুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

তিনি আরও জানান, সাংবাদিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক মধুর। শুধু সাংবাদিক না সাধারণ জনগণের মধ্যে পুলিশের সম্পর্ক আরও মধুর ও বন্ধুত্বসুলভ হতে হবে বলে ওই কর্মকর্তা জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: