শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নালিতাবাড়ীতে ভারতীয় মদের বোতল সহ গ্রেফতার ৩

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের মোড় থেকে সিএনজি যোগে ভারতীয় মদ পাচারকালে সবুজ মিয়া ও নূর নবী নামে দুই মাদক ব্যবসায়ী এবং শফিকুল নামে আরেক সিএনজি চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী  থানা পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) খুব ভোরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুব ভোরে নন্নী উত্তরবন্দ গ্রামীণ ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালায় পুলিশ। এসময় ভারত থেকে সীমান্ত পথে আমদানী করা ২০ বোতল রয়েল স্ট্যাগ ও ১০ বোতল ম্যাজিক মোমেন্ট নিয়ে সিএনজি যোগে শেরপুরের দিকে যাচ্ছিল পাচারকারীরা। পুলিশ তাদের থামিয়ে সিএনজি তল্লাসী করলে ওইসব ভারতীয় মদ জব্দ করা হয় এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
এরা হলো- চরশেরপুর নিজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২৮), নলবাইদ কান্দাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে নূর নবী (৩১) ও ধোপাঘাট এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: