বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

হোন্ডা বাজারে এনেছে নতুন সিবি হর্নেট ১৬০আর

বিশ্বখ্যাত হোন্ডা সিবি হর্নেট সিরিজ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারজাত করার সঙ্গে সঙ্গে দারুণ জনপ্রিয়তা পায়।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাজারে এনেছে নতুন মডেলের মোটরসাইকেল সিবি হর্নেট ১৬০আর।

কোম্পানিটি জানিয়েছে, এই মোটরসাইকেলে শক্তিশালী ইঞ্জিন আর নান্দনিক স্টাইলের সঙ্গে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) ও অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

বিশ্বখ্যাত হোন্ডা সিবি হর্নেট সিরিজ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বাজারজাত করার সঙ্গে সঙ্গে দারুণ জনপ্রিয়তা পায়। ফলে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে বিক্রি হয় ২৪ হাজার মোটরসাইকেল।

নতুন সিবি হরনেট ১৬০আর সিবিএস এবং এবিএস মডেল দুটি আসলে উন্নত কর্মক্ষমতা, দৃষ্টিনন্দন স্টাইল, স্বাচ্ছন্দ্য এবং উপযোগিতার সম্পূর্ণ প্যাকেজ।

শক্তিশালী পারফরম্যান্স

উন্নত হোন্ডা ইকো টেকনোলজি (এইচইটি) বিএস-আইভি পরিশুদ্ধ ইঞ্জিন যা ১৫.১ পিএস @ ৮৫০০ আরপিএম এবং টর্কে ১৪.৫ এনএম @ ৬৫০০ আরপিএম শক্তি উৎপাদন করে ৫৮ কেএমপিএল-এর দারুণ মাইলেজ দিতে সক্ষম (বুয়েটের পরীক্ষা অনুযায়ী)।

দৃষ্টিনন্দন স্টাইল

নতুন ও আকর্ষণীয় গ্রাফিক নকশা ও নীল ব্যাকলাইটের সঙ্গে আরও আছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, নতুন হাই-লো বিম সুইচ, দৃষ্টিনন্দন ফ্রন্ট ভাইজর, অধিক ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক, এক্স-আকৃতির এলইডি টেল লাইট আর আকর্ষণীয় টপ ব্রিজ।

স্বাচ্ছন্দ্য

মনো-সাসপেনশন, ২৭৬ মিমি পেটাল ডিস্ক ব্রেকের সঙ্গে আছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), হ্যাজার্ড লাইট এবং উন্নতমানের সুইচ।

উপযোগিতা

ও-রিং চেইন, এমএফ ব্যাটারি, ভিসকস এয়ার ফিল্টার। নতুন সিবি হর্নেট ১৬০আর দেশজুড়ে সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলারস শোরুমে পাওয়া যাচ্ছে। সিবি হরনেট ১৬০আর সিবিএস-এর খুচরা মূল্য ১,৮৯,০০০ টাকা এবং সিবি হরনেট ১৬০আর এবিএস-এর খুচরা মূল্য ২,৫৫,০০০ টাকা।

স্ট্রাইকিং গ্রিন, স্পোর্টস রেড, অ্যাথলেটিক ব্লু মেটালিক ও মার্স অরেঞ্জ- এই ৪টি আকর্ষণীয় রঙে পাওয়া নতুন সিবি হর্নেট ১৬০আর।  গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ওয়ারেন্টি পলিসি। ২ বছর অথবা ২০,০০০কিমি যেটা আগে সম্পূর্ণ হবে সেই অনুযায়ী পাওয়া যাবে ৪টি বিনামূল্যের পরিষেবা।

নতুন সিবি হর্নেট ১৬০আর দেশের সমস্ত হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলারস শোরুমে পাওয়া যাচ্ছে। দেখতে এবং বুক করতে ক্রেতারা কাছাকাছি যেকোনো শোরুম ঘুরে আসতে পারেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: