রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

শ্রীনগরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আজিজুলের পিএসের ভাই রিপন শেখ গ্রেফতার

শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে ইয়াবা ট্যাবলেটসহ ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুলের পিএসের ভাই রিপন শেখকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। রিপন শেখ ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী।

থানা পুলিশ সূত্রে জানা যায় ৭আগষ্ট রাত্র সাড়ে ১১টার দিকে ইউনিয়নের কেয়টখালী ডাক্তার রোড এলাকায় আরফান খালাসীর ধানের চাতালে মাদকদ্রব্য বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এস,আই সাদেকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রিপন শেখ(৪০)কে ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী রিপন ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের পিএস সোহেলের সহোদর ভাই।

এস,আই সাদেকুর রহমান আরোও জানান- ইউনিয়নের ওমপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মাদক কারবারী রিপন শেখ দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় চক্রের সক্রীয় সদস্য বলে এলাকাবাসীর কাছ থেকে নিশ্চিত হন।

এছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলার এজাহার নামীয় আসামী। যাহার মামলা নং ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০এর ৭/৯(৩)। এ ব্যাপারে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: