শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীবরদীতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত 

শাহীদুল ইসলাম কালু,শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে  পালিত হয়েছে উপজেলা দিবস। ২৩ শে অক্টোবর সোমবার উপজেলা পদ্ধতির রূপকার সাবেক সফল রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন  মোহাম্মদ এরশাদের হাতে গড়া রাজনৈতিক সংগঠন বর্তমান দেশের প্রধান বিরোধী দল   জাতীয় পার্টির উদ্যোগে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সড়কস্হ দলীয় কার্যালয়ে উপজেলা জাপার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব ও জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার  সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পদ্ধতির রূপকার প্রয়াত  পল্লী বন্ধু  এরশাদের বন্যাঢ্য রাজনৈতিক ইতিহাসের স্মৃতিময় নানা দিক ও বর্তমান  রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা জাতীয় পাটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক সকল চেয়ারম্যান জননেতা আলহাজ্ব ইলিয়াজ উদ্দিন চেয়ারম্যান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর হারুন জিলানী  সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য ব্যবসায়ী নেতা আবু সাঈদ খোকন, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক   কাজী শাহনেওয়াজ শাহীন।
এসময়  অন্যন্যের  মধ্যে শেরপুর জেলা জাপার নেতা মানিক কর্মকার, হানিফ উদ্দিন ফারাজি, ওসমান গনি, শফিকুল ইসলাম আপন, নকলা উপজেলা জাপার আহবায়ক ডা বিরাজ আলী , ঝিনাইগাতী  উপজেলা জাপার  সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শ্রীবরদী উপজেলা জাপার যুগ্ন আহব্বায়ক নুরুজ্জামান,মুস্তাফিজুর রহমান পারভেজ, জাপা নেতা মাহমুদ, সরোয়ার হোসেন, মাওলানা সাইদুর রহমান, হানিফ উদ্দিন মেম্বার, উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা ও সাবেক প্যানেল মেয়র দেলোয়ারা বেগম সহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের ৩ শতাধিক নেতাকমীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: