বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

চেলসি ছাড়ার ঘোষণা উইলিয়ানের

নিউজ ডেস্ক : চেলসিতে সাত মৌসুম পার করেছেন ব্রাজিল উইঙ্গার উইলিয়ান। ব্লুজদের সঙ্গে আগস্টে চুক্তি শেষ হয়েছে তার। তবে আরও দুই মৌসুম চেলসির জার্সিতে খেলার প্রস্তাব আছে তার হাতে। কিন্তু উইলিয়ান সেই প্রস্তাব গ্রহণ করছেন না। ইউরোপের নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। আরও অন্তত তিন মৌসুম খেলতে চান শীর্ষ পর্যায়ের ফুটবল। রোববার তাই চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন উইলিয়ান।

ভক্তদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে এক আবেগঘন চিঠিতে ব্রাজিলিয়ান উইঙ্গার লিখেছেন, ‘সময় এসেছে অন্যত্র চলে যাওয়ার। এখানে চমৎকার সাতটি বছর কাটিয়েছি। ২০১৩ সালে আমি যখন চেলসিতে খেলার প্রস্তাব পেয়েছিলাম তখনই বুঝেছিলাম এখানেই আমার খেলা উচিত। আমি নিশ্চিত ওটা আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত ছিল।

এই দীর্ঘ সময়ে বেশ কিছু আনন্দের মুহূর্ত এসেছে, কিছু কিছু দুঃখের সময়ও ছিল। ক্লাবের হয়ে আমি শিরোপার স্বাদ পেয়েছি। এখানে অনেক কিছু শিখেছি। খেলার অনেক উন্নতি হয়েছে। নিজেকে ভালো খেলোয়াড় ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছি। প্রতিটি অনুশীলন, ম্যাচ, ড্রেসিং রুমের মুহূর্ত আমাকে নানান শিক্ষা দিয়েছে।’

ক্লাব থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারছেন বলে খুশি জানিয়ে ৩২ বছরে পা দেওয়া উইলিয়ান বলেছেন, ‘ক্লাবে তিনি ভালবাসাও পেয়েছেন, সমালোচিতও হয়েছেন। দুটোই তাকে সেরাটা দিতে সহায়তা করেছে। ক্লাবে সমর্থকরা পুরো সময় আমাকে নিঃস্বার্থ সমর্থন দিয়েছে। এখন সময় এসেছে বিদায় জানানোর। আমি অবশ্যই সতীর্থ ও স্টাফদের মিস করবো। এখানে আমি যা পেয়েছি তাতে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: