শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরে ভোটকেন্দ্রের স্টোররুমে আগুন

শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ভোটগ্রহণের ঠিক আগের দিন এই ঘটনা ঘটল। কেউ আগুন লাগিয়েছে বা অন্য কোনো উপায়ে আগুন লেগেছে কিনা তা এখনও জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ৬ জানুয়ারি শনিবার ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক মোবাইল ফোনে জানান, ভোর ৬টার একটু পর আগুনের খবর পেয়ে পুলিশ নিয়ে আমরা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যাই। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। এজন্য আগুন একটি কক্ষের বাইরে ছড়াতে পারেনি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মোবাইল ফোনে বলেন, আগুন নেভানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কিনা আমরা তদন্ত করে দেখছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: