রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম
অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ভারতে করোনা আক্রান্ত ২৫ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক : ভারতে মহামারি করোনাভাইরাসের লাগাম টানা যাচ্ছে না। দেশটিতে শনিবার আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৫০ হাজার। করোনায় বৈশ্বিক আক্রান্তের তালিকায় ভারত এখন তিন নম্বরে, আর প্রাণহানির দিক থেকে চার নম্বরে রয়েছে দেশটি। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ২৬ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৬ জন। এ পর্যন্ত ৪৯ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এখন পর্যন্ত এ রাজ্যে ১৯ হাজার ৪২৭ জন, তামিলনাড়ুতে ৫ হাজার ৫১৪ জন, দিল্লিতে ৪ হাজার ১৭৮ জন, কর্নাটকে ৩ হাজার ৭১৭ জন, গুজরাটে ২ হাজার ৭৪৬ জন, অন্ধ্রপ্রদেশে ২ হাজার ৪৭৫ জন, উত্তরপ্রদেশে ২ হাজার ৩৩৫ জন ও পশ্চিমবঙ্গ রাজ্যে ২ হাজার ৩১৯ জনের প্রাণহানি ঘটেছে।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৩৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৮ হাজার ৯৩৬ জন। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ২২০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, করোনা সংক্রমণে বিশ্বে এখন তৃতীয় স্থানে ভারত। তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬ জন। আর দ্বিতীয় ব্রাজিলে আক্রান্ত ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। মৃত্যু বিবেচনায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৩৫ জন, দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৫৭১ জন এবং তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে ৫৫ হাজার ৯০৮ করোনায় প্রাণ হারিয়েছেন। এরপরই ভারতের অবস্থান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: