মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম
বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা

দেওয়ানগঞ্জ উপজেলায় এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেলার দেওয়ানগঞ্জে জামিয়া কুরআনিয়া তালিমুসসুন্নাহ কওমি মাদরাসার এতিমদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খাঁন।

তিনি লিখিত বক্তব্যে জানান, উপজেলার বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসার প্রধান মুহতামিম মুফতি শুয়াইব আহসান ২০২৩ সালের ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে এতিম শিক্ষার্থীদের জনয় খাদ্য সহায়তা চেয়ে আবেদন করে। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা প্রশাসন দুইটন জিআর বরাদ্দ করেন। মুহতামিম মুফতি শুয়াইব আহসান সরকারি বরাদ্দের জিআর উত্তোলন করে ভুয়া মাস্টার রোল সাজিয়ে নিজেই আত্মসাৎ করেন। বানিয়ানীরচর পূর্ব মধ্যপাড়া জামিয়া কুরআনিয়া কওমি মাদরাসায় কোনো লিল্লাহ বোর্ডিং নেই, অস্তিত্ব বিহীন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন জাহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা আমির হামজাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: