শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে আগুন

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে  বিরোধের জেরে সহোদর ২ ভাইয়ের বিরুদ্ধে  ঘর পুড়িয়ে দেওয়াসহ ভাইয়ের স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার আদারভিটা ইউনিয়নের সানাইবান্দা গ্রামের মৃত শফি মন্ডলের ছোট ছেলে আক্বাস আলী ( ৩০) এর সাথে তার ২ ভাই আলী আকবর ( ৩২)  ও বিপ্লব ( ৪৫) এর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো।

এরই জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত ২ ভাই ও তাদের লোকজনরা ভুক্তভোগী আক্কাস আলীর বাড়িতে এসে তার স্ত্রী বছিরা আক্তারের উপর হামলা করে এবং হামলা চলাকালিন এক পর্যায়ে তার ঘরে আগুন ধরিয়ে দেন। এতে তার ঘর পুড়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আশপাশের লোকজনরা আগুন নিভানোর চেষ্টা করে ও গুরুতর আহত আক্কাস আলীর স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে ভর্তি  করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: