রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বসত বাড়ীতে হামলার অভিযোগ

সুমন মাহমুদ, স্টাফ রিপোর্টার : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতা মো. সোহেলের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে মো.মোবারক মন্ডল রিংকুর বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরের দিকে চরভবসুর ঠোঁটাপাড়া এলাকায় এঘটনায় ঘটে। এঘটনায় ঐ দিন রাতে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা মো.সোহেল ও সহযোগীরা এলাকায় বেপরোয়া চলাফেরা করে এবং সামাজিক বিভেদ সৃষ্টি করে আসছিল। এলাকার নিরহ লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখান। ওই ছাত্রলীগ নেতার নির্যাতনের শিকার ভুক্তভোগীদের সাথে চলাফেরা করার কারণে থানায় অভিযোগকারী মোবারক মন্ডলের বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে বসত-বাড়িতে হামলা করে। এসময় একটি মোটরসাইকেল ও ঘরের তৈজসপত্র ভাঙচুর করে ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা।

অভিযুক্ত মো.সোহেল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও চরভবসুর সরকারপাড়া এলাকার মো.মজিবরের ছেলে।

এ ঘটনার বিষয়ে ভুক্তভোগী বলেন, ‘আমার সাথে তাঁর কোন সমস্যা ছিল না। আমি বকশিগঞ্জে গণপূর্তের একটি প্রজেক্টে কাজ করতাম। প্রজেক্ট শেষ হওয়ায় বাড়িতে চলে আসি। এখন আমি বেকার। সময় কাটানোর জন্য এলাকায় আড্ডা দিচ্ছিলাম। এমন সময় এলাকার একজনের সাথে সোহেলের ঝগড়া হয়। ওই সময় আমি সেখানে ছিলাম। এই অপরাধে আমার বাড়ি ঘরে হামলা করেছে সোহেল ও তাঁর সহযোগীরা। দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি-ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় একটি মোটরসাইকেলও ভাঙচুর করেছেন তারা’।

আরেক ভুক্তভোগী কাউন্সিলর আমিনুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নেতা সোহেল দুইটা বাড়িতে ভাঙচুর করেছে। আরেকটি বাড়িতে হামলা করেছিল। তাঁরা আমার উপরেও আক্রমন করার চেষ্টা করেছে।’

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সোহেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নাই।

এ প্রসঙ্গে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় দুইপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: