শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম
সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান

সরিষাবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্য মই দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

সুমন আদিত্য, স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম বাংলার জনপ্রিয় ষাঁড়ের মই দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকালে উপজেলার রেলওয়ে ময়দান মাঠে এ খেলার আয়োজন করে স্বাধীনাবাড়ী, কয়ড়া গ্রামবাসী। ষাঁড়ের মই দৌড় প্রতিযোগীতা দেখতে ঢল নামে মানুষ।

আয়োজক কমিটি জানায়, ষাঁড়ের মই দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে তেরটি ষাঁড়ের গরুর দল নিয়ে অংশ নেয় প্রতিযোগীরা। চারটি ঘাঁড় ও গরুর সাথে মই নিয়ে তৈরি হয় একটি দল। প্রতি দলে দুইজন থাকেন পরিচালনার কাজে। ঐতিহ্যবাহী খেলাটি দেখতে শত শত মানুষ আসেন রেলওয়ে ময়দান মাঠে।

খেলা দেখতে আসা রহিম মন্ডল বলেন, পাশের উপজেলা মাদারগঞ্জ থেকে এসেছি খেলা দেখতে। জেলার মধ্যে যেখানেই মই প্রতিযোগী হয় সেখানেই ছুটে যাই। ঐতিহ্যবাহী মই দৌড় যাতে প্রতি বছর হয় আয়োজক কমিটির কাছে এমনটাই প্রত্যাশা তাদের।

খেলায় অংশ নেওয়া চান মন্ডল বলেন, বাপ-দাদার আমল থেকে এটা আমাদের বংশের ঐতিহ্য। অনেক দিন ধরে এ খেলার সাথে যুক্ত আছি। মুলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে দিতেই আমার চেষ্টা। যেখানেই খেলা হয় দল নিয়ে ছুটে যাই সেখানে। নিজে আনন্দ পাই এবং অন্য কেউ আনন্দ দিয়ে থাকেন বলে তিনি জানান।

ষাঁড়ের মই দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে তেরটি ষাঁড়ের গরুর দল নিয়ে অংশ নেয় প্রতিযোগীরা।

আয়োজক কমিটির সভাপতি ছামান আলী বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও ঐতিহ্যবাহী এ খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ খেলার আয়োজন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: