শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-ধর্মমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য স্থির করেছেন। এই স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিক্ষকগণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে।

শনিবার (৬ এপ্রিল) বিকালে জামালপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এই সরকারের আমলে দেশে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণ, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব। এসকল কারণে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়ার হার কমেছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, সরকার দক্ষ শিক্ষক গড়ে তোলার জন্য একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। এই দক্ষ শিক্ষকরা দক্ষ ছাত্র গড়ে তুলবে এবং এই ছাত্ররাই একদিন গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি-আদর্শ সামনে রেখে কাজ করেছি। এর ফলস্বরূপ দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস ওফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশনেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: