রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

মোগাদিশুর হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৭

নিউজ ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি বহুতল হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ।

রোববার মোগাদিশুর লিডো বিচ এলাকার ‘এলিট হোটেলে’ জঙ্গিরা হামলা চালায়। হোটেলটিতে আরও অনেককে জিম্মি করে রাখা হয়েছে। খবর আল জাজিরার

পুলিশ অফিসার আহমেদ বাশান রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন সরকারি কর্মচারী, তিনজন হোটেল সিকিউরিটি গার্ড, চারজন বেসামরিক ব্যক্তি এবং তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। হামলাকারীরা হোটেলটির সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর গুলি করা শুরু করে। গাড়িটি হোটেলের দেয়ালে বিস্ফোরিত হয়। এর পরপরই জঙ্গিরা হোটেলটিতে ঢুকে পড়ে।

সরকারের মুখপাত্র ইসমাইল মুখতার ওমর ডিপিএ বার্তা সংস্থাকে জানিয়েছেন, হামলাকারী ৪ জনই পুলিশের গুলিতে মারা গেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, হোটেলটি থেকে এখন পর্যন্ত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।

লিডো সমুদ্রসৈকতের পাশে এই ‘এলিট হোটেলে’ সোমালিয়ার পার্লামেন্ট সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াত ছিল। এছাড়া বিদেশিরাও এই হোটেলে থাকতেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: