সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

সিংগাইর ও হরিরামপুর দুই উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। তিনি ৩১ হাজার ৮৪৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাদ্দাম হোসেন ২০ হাজার ১৬৪ ভোট পেয়েছেন। এছাড়া, বিএনপি থেকে বহিস্কৃত জাহিদুর রহমান তুষার ৯৪০০ ভোট পেয়েছেন।

অপরদিকে, সিঙ্গাইর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭ হাজার ৯৮৮ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল মাজেদ খান ৩৮ হাজার ২১৪ ভোট পেয়েছেন। এছাড়া, অন্যপ্রার্থী আবদুল হাকিম ৬ হাজার ৪০০ ভোট পেয়েছেন।

এদিকে, হরিরামপুরে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ১৯ হাজার ১০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিস্কৃত মোশাররফ হোসেন ১৫ হাজার ১৬৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়না ২৯ হাজার ৩৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসনা বেগম ২০ হাজার ৫০১ ভোট পেয়েছেন।

এছাড়া, সিঙ্গাইর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ৪৫ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আবদুস সালাম ৩০ হাজার ৬২৯ ভোট পেয়েছেন এবং বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী তোফাজ্জল হোসেন ১৬ হাজার২১৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৬৮১ ভোট পেয়ে জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন জয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত আফরোজা খান লিপি ২২ হাজার ৮২৮ ভোট পেয়েছেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকতা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, ‘জেলার দুটি উপজেলায় (সিংগাইর ও হরিরামপুর) সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোন ধরণের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেলে ৪ টায় শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: