মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

শিবালয়ে ৮৫ পিছ ইয়াবাসহ আটক ১

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় থানা পুলিশ ১৬ আগস্ট ২০২০ মাদক বিরোধী বিশেষ অভিযান ৮৫ পিছ ইয়াবাসহ তৌফিক চৌধুরী ওরফে মোঃ রাজিব চৌধুরী (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।

আটক ব্যবসায়ী শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ঘোনা পাড়ার গ্রামের মৃত মোজাম্মেল চৌধুরীর ছেলে।

ওসি মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামিকে ঐ এলাকার আব্দুল কাশেমের বাড়ীর সামনে থেকে ৮৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে মামলা হয়েছে। জানা গেছে এসআই বিনয় কুমার হালদার, এ এস আই মোঃ আজাহার হোসেন অভিযানের নেতৃত্ব প্রদান করেন। আটকৃত আসামীকে ১৭ আগস্ট ২০২০ কোর্টে প্রেরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: