মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

করোনা মোকাবেলায় নোয়াখালীর সুবর্ণচরে বারটানের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি : করোনা মোকাবেলায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর আঞ্চলিক কার্যালয়ে ৩ দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে।

খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করেন বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। প্রশিক্ষণে পুষ্টি ,ফলিত পুষ্টি, প্রতিদিনের সুষম খাদ্য গ্রহণের পরিমাণ, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সঠিক খাদ্য গ্রহণ ও রোগ-প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গানুসমূহ রক্ষা, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি। পুষ্টিমান বজায় রেখে খাবারের সঠিক রন্ধন প্রক্রিয়া, অপুষ্টিজনিত রোগসমূহ ও তার প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এছাড়াও প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের বিষয় সম্পর্কিত নাটিকা, এনিমেশন ও ছবি প্রদর্শন করে শিখানো হয়। প্রশিক্ষণের শেষ দিন অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ স্বপ্রসারণ কর্মকর্তা ডাঃ আইনুল হক ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি বিষয়ক কর্মকর্তা শীবাব্রত ভৌমিক ।

প্রশিক্ষণে দুটি ব্যাচে ৩০ জন কৃষান- কৃষাণী এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম,এনজিও কর্মকর্তা, পুরোহিতসহ অন্যান্য পেশাজীবীর ৩০ জনসহ সর্বমোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: