শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ সেপ্টেম্বর,

জুলাই গণহত্যার হুকুমদাতা স্বৈরাচার পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি ও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বিকেলে আমদই ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়ইতলীহাট উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ ওয়াহাব ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, জেলা তাঁতীদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, শহর ছাত্র দলের আহবায়ক মাহফুজ শুভ প্রমুখ।
এসময় জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: