মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ ডুবরির মৃতদেহ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি : বিকল হওয়া একটি লাইটার জাহাজের মেরামত করতে এসে নিখোঁজ মো: মামুন (৪০) নামে এক ডুবরির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ডুবরি মামুন বরিশালের বানরীপাড়া উপজেলা বিশাল কান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ মো: আকরা হোসেন জানান, এমভি মিথিলা সালমান-৩ নামে একটি লাইটার জাহাজের পাংখায় জাল পেছিয়ে মেঘনা নদীতে বিকল হয়। জাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে তিনজন ডুবরি আনা হয়।

ডুবরিরা রবিবার বিকাল থেকে কাজ শুরু করে। এসয় হঠাৎ জাহাজের পিছন থেকে ডুবরি মামুন নিখোঁজ হয়।পরে খোঁজাখুঁজির পর সোমবার সকালে জাহাজের পাশে হাতিয়ার নলচিরা ঘাটের কাছে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: