বাঙলার জাগরণ
- সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪ / ১৪৪ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাশবাট্রা এরলাকার শিপন নামে এক মৎস্য চাষীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে শিপন তাঁর পুকুর পাড়ে কাজ করার সময় মোটর সাইকেল যোগে কয়েকজন দৃবৃর্ত্তরা এসে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।