বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

দেওয়ানগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে দেওয়ানগঞ্জ বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল।

এসময় দেওয়ানগঞ্জ কলেজ পাড়া এলাকায় পৌঁছালে মুখে কাপড় প্যাঁচিয়ে কয়েকজন দুর্বৃত্ত চেয়ারম্যানের উপর হামলা চালায়। দুবৃত্তরা তার মাথায় এবং ডান হাতে আঘাত করে পালিয়ে যায়। তার পরিবারের দাবি হত্যার উদ্দেশ্যে তারা (অজ্ঞাত দুর্বৃত্ত) চেয়ারম্যানের উপর হামলা চালায়।

মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানোর পর অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজুর রহমান জানান, মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছি। রক্তক্ষরণ বন্ধ হলে তিনি কিছুটা সুস্থতা অনুভব করেছেন।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি।

প্রাথমিকভাবে তদন্তও চলছে তবে এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: