শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানকে বের করে দিলেন বিএনপি নেতাকর্মীরা

নাটোরের সদরের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের করে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে পরিষদ থেকে থেকে বের করে দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান নুরুজ্জামান কালু ইউনিয়ন পরিষদ তার নিজ অফিসে বসে আছেন। হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে এসে তাকে ইউনিয়ন পরিষদ থেকে চলে যেতে বলেন। এসময় চেয়ারম্যান বসে কথা বলতে চাইলে, তারা কথা না বলে দ্রুত কার্যালয় থেকে তাকে বের হয়ে যেতে বলেন। পরে বের হয়ে যাওয়ার তাগাদা দিতে থাকেন তারা। এরপর বাধ্য হয়েই ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে চলে যান চেয়ারম্যান নুরুজ্জামান কালু।

রোববার দুপুরে নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার জাহান সাথী।

চেয়ারম্যান নুরুজ্জামান কালু অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করে রুমে গিয়ে যেয়ে বসতেই বিএনপির কিছু লোকজন এসে বলে বাইরে চলেন কথা আছে। কি কথা এখানেই বলতে বললে তারা উত্তেজিত হয়ে পরেন। একপর্যায়ে বাধ্য হয়েই বাইরে গেলে তারা বলেন, আপনি আর ইউনিয়ন পরিষদে আসবেন না। সেখানে স্থানীয় বিএনপির ফজলুর রহমান, রাজিব, সুমনেরা ছিলেন। এছাড়া বাইরে থেকে মফিজ, লাবু নেতৃত্ব দিয়েছেন। এরআগে তারা ইউনিয়ন পরিষদে ঢুকে পরিষদের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানরা যদি দুর্নীতি করেন বা তাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। কাউকে জোরপূর্বক বের করে দেওয়া উচিত নয়, এটা অন্যায়। আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি তৃণমূলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। কেউ কোনো অন্যায় করলে আইনিভাবে মোকাবিলা করার জন্য সবাইকে অনুরোধ করেন।

ইউএনও আকতার জাহান সাথী বলেন, বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। ততক্ষণে চেয়ারম্যান চলে গিয়েছিলেন। টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনা সংক্রান্তে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: