বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

গাজীপুরে মহানগর যুবলীগের ১৫ ও ২১ আগষ্ট পালন

মানিক সরকার, গাজীপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার দুপুরে গাজীপুরের পিটিআইয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো: কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি যথাক্রমে- বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাড. মো. ওয়াজ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মহানগরের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস, মহানগর সেচ্ছসেবকলীগের সভাপতি বাবু সনজিৎ কুমার মল্লিক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাসুদ রানা এরশাদ, মহানগর কৃষকলীগের সভাপতি মো: হেলাল উদ্দিন, মহানগর শ্রমিকলীগের সভাপতি মো: আব্দুল মজিদ বিএসসি ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন বাদল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন।

সভা শেষে ১৫ আগষ্ট ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: