রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

পটুয়াখালীর বাউফলে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই, অস্ত্র ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন- খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল (৩০) ও সাইফুল ইসলাম (২৭)। এসময় তাদের বসতঘর ও দেখিয়ে দেওয়া স্থান থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

এরআগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের তুলাতলা নামক স্থানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে সেনাবাহিনী ক্যাম্পের অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। তিনি একজন ইউপি সদস্য।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ছাত্রীকে আহত করে ছিনতাই করার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার খোঁজ খবর নেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত ইসমাইলকে আটকের জন্য তার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি মাদক সেবন করছেন। তার বসতঘরে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও একটি রামদা পাওয়া যায়। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুসারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। তার বসতঘর ও তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে গাঁজা, দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার সানজিদ বলেন, এই উপজেলাকে মাদকমুক্ত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ ভূমিকা রাখবে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সদস্যরা এবং তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অংশগ্রহণ করেছে। আজকের অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের আইনগত ব্যবস্থা নিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: