রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরে মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ।

জেলা প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ডাকুয়ার হাট বাজারের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান ডাকুয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের

গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার মঙ্গলবার সকাল ৯ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জনের একদল সন্ত্রাসী নিয়ে মসজিদের ময়দানের মাঠে কাঠের দোকান ঘর নির্মাণ করেন।এ সময় স্থানীয়রা বাধা দিলে ও মোতালেব বাহিনী তার কাজ চালিয়ে যান। অভিযুক্তর কাছে মসজিদের ময়দানে দোকান ঘর নির্মাণের বিষয় প্রশ্ন করলে, তিনি বলেন হাটের মধ্যে তার এক শতাংশ জমি রয়েছে তাই ময়দান ফাঁকা পেয়েছি তাই ঘর তুলেছি এবং সে ঐ জমি তার বলে দাবি করেন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ডাকুয়া

বলেন, ইতিহাসের বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মোতালেব সিকদার। একটি কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে এ ধরনের কর্মকাণ্ড কোন সুস্থ মানুষ করতে পারে না। উজিরপুর মডেল থানার এএসআই বিল্লাল হোসেন জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। তদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: