বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম
ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা

শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে কবি শঙ্খ ঘোষ হাসপাতালে ভর্তি

শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি শঙ্খ ঘোষ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ৮৭ বছর বয়স্ক এই কবিকে মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, পার্কিনসনস রোগে আক্রান্ত বর্ষীয়ান কবি। সেই সঙ্গে শ্বাসনালির নীচের দিকে সংক্রমণ হয়েছে তার। শ্বাসকষ্ট হচ্ছে। সংক্রমণ হয়েছে মূত্রনালিতেও।

মুকুন্দপুরের আমরি হাসপাতালের মেডিসিন বিভাগে সিকে মাইতির অধীনে চিকিৎসা চলছে শঙ্খ ঘোষের। সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। অ্যান্টিবায়োটিক চলছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কবি শঙ্খ ঘোষ পদ্মভূষণ জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য অ্যাকাদেমি পুরস্কারে সম্মানিত বাংলা সাহিত্যে অন্যতম কবি।

ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই প্রবাদপ্রতিম কবি। তবে সোমবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: