রবিবার, ০৭ Jun ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর নির্ভরতা সম্পর্কে যা জানা গেলো দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, আসছে পূর্ণ সূর্যগ্রহণ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কাশিয়ানীতে র‍্যাবের হাইওয়ে অ্যাকশন: ৭ কেজি গাঁজাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুুবক নিহত ডেঙ্গু প্রতিরোধে ধনবাড়ীতে সচেতনতামূলক র‌্যালী নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

বগুড়া শেরপুরে বাস চাপায় নিহত ১ আহত ৪ জন

আব্দুর রাজ্জাক, বগুড় প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাসের চাপায় রুবেল সরকার (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যানের আরো ৪ যাত্রী। বুধবার (২৬ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার শেরপুর-ধুনট রোডের হুসনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের মজিবর সরকারের ছেলে বলেজানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে গোসাইবাড়ী গামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে ৪জন যাত্রী বোঝাই অটোভ্যানকে চাপা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। ঐদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রুবেল সরকার এর মৃত্যু হয়।

অন্য আহতরা হলেন-শেরপুর শহরের শ্রীরামপুরপাড়ার ইউসুফের ছেলে জীবন (৩০) তার স্ত্রী মিষ্টি খাতুন (২৮) ও জিতু (১৪)।শেরপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: