বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

কালিয়াকৈরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ চেক গাছের চারা বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বিআরডিবি’র উদ্যোগে বুধবার দুপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মত বিনিময় সভা, উঠান বৈঠক করা হয়। এ সময় প্রশিক্ষণার্থী ও বিআরডিবি’র সদস্যদের মাঝে কমিশনের চেক, ঋণ, গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়েছে।

দুপুরে কালিয়াকৈর উপজেলা বিআরডিবি’র হল রুমে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে একটি করে ছাতা বিতরণ করা হয়। এরপর বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারীদের মত বিনিময় সভা শেষে উপজেলার লতিফপুর এলাকায় মহিলা সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে উঠান বেঠক করা হয়েছে। এছাড়া কমিশনের চেক, ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান করা হয়।

এ অনুষ্ঠানে ৩৭ জন সদস্যকে ১ লাখ ৪৮ হাজার টাকা কমিশন চেক, ১৫ জন সদস্যদের মধ্যে ৫ লাখ ৯০ হাজার টাকা ঋণের চেক ও ১ হাজার সদস্যদের মধ্যে ৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিআরডিবি পরিচালক (পরিকল্পনা) যুগ্ন সচিব এস এম মাসুদুর রহমান, গাজীপুর বিআরডিবি’র উপপরিচালক এস এম সোলাইমান হোসেন, কালিয়াকৈর বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তারসহ আরো অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: