রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ খবর জানিয়েছে। বিকেলে অ্যাবের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে’র খবরে বলা হয়েছে, অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। শুক্রবার জাপানের সময় বিকেলে সংবাদ সম্মেলন করতে পারেন ৬৫ বছর বয়সী এই নেতা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা জানিয়েছেন, অ্যাবের স্বাস্থ্য বর্তমানে ভালো। কিন্তু দু’বার হাসপাতালে যাওয়ায় গুজব সৃষ্টি হয়েছে। বিশেষ করে সম্প্রতি একবার হাসপাতালে সাড়ে সাত ঘণ্টার বেশি সময় থাকার ফলে তার রাষ্ট্র পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করছেন অ্যাবে। এর মধ্য দিয়ে জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন তিনি। তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নামে। সর্বশেষ এক জনমত জরিপে অ্যাবের জনপ্রিয়তা ৩০ শতাংশে নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: