রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে এক জনকে কারাদণ্ড।

জেলা প্রতিনিধি, উজিরপুর: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর হাটে নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানের প্রথম দিনেই ১৩ অক্টোবর রবিবার দুপুর ২ টায় শিকারপুর হাটের মাছ বাজারে মাছ বিক্রেতা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের মোঃ

আলাউদ্দিন বেপারীর পুত্র, মোঃ মানিক ( ৪০) নিষেধাজ্ঞ অমান্য করে ২০ কেজি ইলিশ মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়রা টেরপেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে খবর দিলে উজিরপুর মডেল থানার এসআই ইউসুফ হোসেনের নেতৃত্বে অসাধু মৎস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত

হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে মৎস্য ব্যবসায়ী মানিককে এক মাসের কারাদন্ড প্রদান করেন। জব্দ কৃত ইলিশ মাছ শিকারপুর বন্দরের একটি ইয়াতিমখানা ও মাদ্রাসায় দান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: