রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরে  শিশুকে ধর্ষণের চেষ্টা, লম্পটকে আটক করেছে পুলিশ

জেলা প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর এলাকায় ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় এক লম্পট, এ ঘটনা এলাকাবাসী লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।স্থানীয়, পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা-বাবা গত মঙ্গলবার দুপুরে বাসা পরিবর্তন করার সময় ভ্যান চালক পূর্ব মুণ্ডপাসা গ্রামের মৃত সফিজ

উদ্দিন বেপারীর পুত্র ইব্রাহিম বেপারী (৩৫)শিশুটিকে ভ্যানে করে নিয়ে আসে এবং নতুন ভাড়াটিয়া শামসুল হক বেপারির নতুন ঘরে নিয়ে এসে শিশুটির স্পর্শকাতর স্থানে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি লম্পট ইব্রাহিমের গায়ে কামড় বসিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ বিষয়ে সাবেক শিক্ষক অমল মাস্টার দায়সারা সালিশ বিচার করেন।পরবর্তীতে

লম্পট ইব্রাহিম ও তার স্ত্রী বিষয়টি জানাজানি বা বাড়াবাড়ি না করতে ভুক্তভোগী পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে খুন জখমের হুমকি দিয়ে আসে।বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে, শিকারপুর হাট থেকে এলাকাবাসী লম্পটকে আটক করে থানায় সোপর্দ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: