বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

আগামী সোমবার দেশে ফিরছেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক : গত এপ্রিল মাসে স্ত্রী-সান্তানের কাছে গিয়ে যুক্তরাষ্ট্রে আটকা পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনাকালীন সময়টা সেখানেই ছিলেন তিনি। অবশেষে দেশে ফিরছেন তিনি।আগামী সোমবার (৩১ আগস্ট) দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।

আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ তিনি। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে অবহিত না করায় এক বছরের জন্য সাকিব নিষিদ্ধ হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগেই বলেছেন যে, শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিব নিষেধাজ্ঞামুক্ত ২৮ অক্টোবর। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলতে তার সামনে আর কোনো বাধা নেই।

দেশে ফিরে সাকিবের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করার কথা। এই বাঁ-হাতি অলরাউন্ডার শেষবার টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে,আফগানিস্তানের বিপক্ষে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: