রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

রায়পুরে তৃতীয় লিঙ্গের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,মোঃ লিটন হোসেন: লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর রাত ৮ টার দিকে পৌর শহরের মোয়াজ্জেমের বাড়ী নামক একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ পরীর মরদেহ উদ্ধার করে। সে ফরিদগঞ্জ উপজেলার আলোনীয়া গ্রামের চরমুরারি এলাকার শাহ আলম মোল্লা ও ফুলমতির সন্তান। লাশের পচন ধরায় অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে ধারণা করলেও কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

জানা যায়, পরীর হিজড়া লাইনে আসার আগে তার নাম ছিলো নুর আলম সাফু। লিঙ্গান্তর করে সে পরী নাম ধারন করে। দীর্ঘদিন ধরে পৌর শহরের মোয়াজ্জেম মিয়ার একটি পরিত্যক্ত বাসায় তৃতীয় লিঙ্গের নারীরাসহ পরী বসবাস করে আসছিলো। প্রায় ছয় মাস আগে হিজড়ারা শহরের বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়ে চলে যায়। এর পর থেকেই বাসাটিতে কেউ থাকত না। সোমবার

বাসার পাশ্ববর্তী রাস্তা দিলে চলাচল করার সময় এক পথযাত্রী বাসা থেকে বের হওয়া তিব্র দুর্গন্ধ পেলে আশে পাশের লোকজনকে বলেন। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করা রায়পুর থানার এসআই আবু হানিফ-৩ জানান, পরীর ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছে। লাশের পচন ধরায় দূর্গন্ত বেরুচ্ছে। অন্তত দুই দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: