শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

সাদেক মুহুরীর মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মতলব প্রতিনিধি : মাদকসেবী, মাদক কারবারী ও মামলাবাজ সাদেকুর রহমান মুহুরীর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার ২৮ আগষ্ট সকাল ১১টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাজারখোলা এলাকায় এ মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বিভিন্ন মিথ্যা মামলায় ভুক্তভোগী’সহ গ্রামের গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে ভুক্তভোগীরা সাদেকুর রহমান মুহুরীর বিভিন্ন অপকর্মের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন- নাসির উদ্দিন মেম্বার, টিপু মেম্বার, কুদ্দুস, আলমগীর প্রধান, নজরুল ইসলাম মিয়াজী, লিটন প্রধান, উজ্জল ফরাজী, হারুন প্রধান, নাসির সরকার, জীবন সরকার, এনামুল হক সরকার, বোরহান উদ্দিন ফরাজী।

সাদেক মুহুরী মাদক সেবন ও বিক্রি করে বলে বক্তারা দাবী করেন। তার সাথে মাদক ব্যবসা না করলে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয় বলে ভুক্তভোগীরা বলেন।

ভুক্তভোগীরা জানান, ভোলা,পটুয়াখালী,কুমিল্লা’সহ দেশের বিভিন্ন জেলায় লোকজনের মাধ্যমে সাদেক মুহুরী বাজার খোলা’সহ আশপাশের কয়েক গ্রামের নিরীহ জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। মিথ্যা মামলার আসামী বানিয়ে অর্থের বিনিময়ে আপোষ করে টাকা হাতিয়ে নেয়া’সহ বিভিন্ন ভাবে হয়রানী করছে সাদেক মুহুরী।

মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: