সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম
হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি স্টোরকিপার পদে চাকরি দেবে আদ্-দ্বীন হাসপাতাল কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক : রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র নেতা এ্যাডভোকেট এমএ খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎধীন অবস্থায় শনিবার পৌনে ১১টার দিকে তিনি মারা গেছেন।

এমএ খালেকের ছেলে এমএ খালেদ পাভেল যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৩ই আগষ্ট তার বাবার নমুনা সংগ্রহ করার পর ১৬ আগষ্ট তার করোনা রির্পোটে পজিটিভ আসলে চিকিৎসকের পরামর্শে তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন।

১৮ আগষ্ট তার শারীরিক অবস্থা খারাপ হলে ওইদিন সকালে তাকে ঢাকা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার সন্ধ্যায় তাকে লাইফ সার্পোটে নেয়া হয় এবং এদিন রাত ১০টা ৪০ মিনিটের দিকে মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।

উল্লেখ্য, রাজবাড়ীতে এ পর্যন্ত করোনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। আর করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৬৩ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: