মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

বরিশালে বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বরিশাল প্রতিনিধি : আগস্টের কলঙ্কময় মাসে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই মহান মানুষটির জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মরণে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানটি হয়।

আজ ৩১ আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোহাম্মদ ইউনুস, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর বরিশাল এ্যাডঃ এ কে এম জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এস এম ইকবাল, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকারসহ অতিথি বৃন্দরা। পরবরতীতে পরবর্তীতে জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় পুরস্কার বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: