শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম জহিরুল ইসলাম (৫৭)।

রোববার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম। এর পর তাকে হাসপাতালে নেয়া হলে দিনগত রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জহিরুল ইসলামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার জানান, কারাগারের ভেতর রাতে কয়েদি জহিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। এর পর দ্রুত তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন জহিরুল ইসলাম। ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে তিনি ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন। গত ৩০ জানুয়ারি তাকে এই কারাগারে আনা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: