মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

আব্দুর রাজ্জাক,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খানকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে দলীয় পদ থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছে বলে বগুড়া জেলা কৃষকলীগ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শেরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠনের দায়িত্বশীল পদে থাকার সুবাদে সংগঠন বিরোধী কাজে লিপ্ত হয়ে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার দায়ে ওই শোক সভার অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের কন্ঠভোটে আইয়ুব খানকে দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়।

বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন বাদশা বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে তাকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আইয়ুব খান বলেন, শোক সভার অনুষ্ঠানে এ ধরনের ঘোষণা গঠনতন্ত্র বিরোধী। আমি এ অব্যহতির ঘোষণা মানিনা। এটা ব্যক্তি আক্রোশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: