মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

বরগুনার নলটোনা ইউনিয়নের যুবলীগের সভাপতি ইয়াবাসহ আটক ২

মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের যুবলীগের সভাপতি আবু সালেহকে ইয়াবাসহ আটক করেছে বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাত দশটার দিকে নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামে এ এস আই হাবিবুল হাসান সোহেলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছয় পিস ইয়াবাসহ হাতেনাতে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সালেহ ও ইয়াবা ব্যবসায়ী বাদলকে আটক করে।

বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রনজিত কুমার সরকার এ সততা নিশ্চিত করে বলেন, আবু সালেহ ও বাদলকে ছয় পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আমরা মামলা করে সদর থানায় আসামিদেরকে প্রেরণ করেছি। এর আগেও আবু সালেহ এর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, বাবুগঞ্জ তদন্ত কেন্দ্র থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও গত একমাস আগে একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান শিকদারকেও ইয়াবাসহ বাবুগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করেন। ইমরান সিকদার বর্তমানে জেলহাজতে রয়েছে।

বরগুনায় দিন দিন মাদকের জমজমাট ব্যবসা বেড়েই চলছে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেন দুদিন পর আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে, পুনরায় মাদক ব্যবসা জোড়ালো ভাবে পরিচালনা করেন। এতে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে বরগুনার যুবসমাজ। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: