মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

এবারের আইপিএলে অংশগ্রহণ অসম্ভব : লাসিথ মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক : কিছুদিনের মধ্যে বাবার অস্ত্রোপচার করা লাগতে পারে- এই অবস্থায় আইপিএল খেলা অসম্ভব মনে হয়েছে লাসিথ মালিঙ্গার।তাই সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া প্রতিযোগিতাটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান পেসার। অভিজ্ঞতা ও বৈচিত্র্ময় বোলিংয়ে অসংখ্য ম্যাচ জয়ের নায়ক মালিঙ্গার না থাকাটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বিশাল ক্ষতি।তাকে মিস করাটাই স্বাভাবিক।

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মালিঙ্গা। ডেড ওভারে তার বোলিংয়ের জুড়ি নেই। তবে এবারের আইপিএলের মুম্বাই সেই সেবাটা পাচ্ছে না। পুরো আইপিএল থেকেই সরে দাঁড়িয়েছেন লঙ্কান পেসার।

তার জায়গায় মুম্বাই যোগ করেছে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে। মালিঙ্গার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। বাবার পাশে থাকতে মুম্বাই সতীর্থদের সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাতে যাননি।আছেন শ্রীলঙ্কাতে।

যদিও ধারণা করা হয়েছিল, টুর্নামেন্টের শেষ অংশে দলের সঙ্গে যোগ দেবেন। তবে বুধবার পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়িয়েছেন ৩৭ বছর বয়সী পেসার। আরব আমিরাতে এবারের আইপিএল ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর।

মুম্বাই ইন্ডিয়ান্স মালিঙ্গার পরিস্থিতি বুঝতে পারছে, তবে তার মতো অভিজ্ঞ বোলারকে ঠিকই মিস করবে। ফ্র্যাঞ্চাইজিটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মুম্বাইয়ের মালিক আকাশ আম্বানি জানিয়েছেন তেমনটাই, ‘এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না এবারের আইপিএলে আমরা লাসিথ মালিঙ্গাকে মিস করবো। যদিও আমরা বুঝতে পারছি এই মুহূর্তে শ্রীলঙ্কায় তার পবিারের সঙ্গে থাকাটা জরুরি।’ মুম্বাইয়ের পেস আক্রমণে আছেন জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্ট।এরপরও মালিঙ্গার বৈচিত্রময় বোলিং নিশ্চিতভাবেই মিস করবে মুম্বাই।

শ্রীলঙ্কান পেসার টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তার ওপরে আছেন কেবল দিনকয়েক আগেই ৫০০ উইকেট পূরণ করা ডোয়াইন ব্রাভো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: