মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সময় টিভিতে তিন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি

সময় মিডিয়া লি. (সময় টিভি) বেশ কিছু জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তিনটি ক্যাটাগরিতে টেলিভিশনের জন্য কয়েকজন সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, ডিজিটাল মিডিয়ার জন্য ইন্টার্ন ও জুনিয়র এক্সিকিউটিভ পদে এসব জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সময় টেলিভিশনের অনলাইন নিউজ পোর্টাল (www.somoynews.tv)-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

১. সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা:

সংবাদ উপস্থাপক খুঁজছে দেশের শীর্ষস্থানীয় চ্যানেল ‘সময় টেলিভিশন’। আপনার উচ্চারণ যদি শুদ্ধ হয়, দেশ-বিদেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে ধারণা ভালো থাকে, আপনার বয়স ২২-২৮ বছর হয়, আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং সংবাদ উপস্থাপনায় ইচ্ছুক হন। তাহলে আপনাকেই খুঁজছি আমরা। থ্রিআর ছবিসহ পাঠিয়ে দিন আপনার জীবনবৃত্তান্ত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।

চাকরির ধরন: ফুল টাইম।

সম্মানি: আলোচনা সাপেক্ষে।

২. জুনিয়র এক্সিকিউটিভ: ডিজিটাল কনটেন্ট অ্যান্ড সোস্যাল মিডিয়া:

এ পদে আবেদনকারীদের ইউটিউব ও ডিজিটাল মিডিয়া এবং কপিরাইট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ফটোশপ, ভিডিও এডিটিং জানতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) জানতে হবে। এছাড়া অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট জানতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/সমমান।

চাকরির ধরন: ফুল টাইম।

সম্মানি: আলোচনা সাপেক্ষে।

৩. ইন্টার্ন, ডিজিটাল কনটেন্ট অ্যান্ড সোস্যাল মিডিয়া:

এ পদের জন্য আগ্রহীদের ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিকমাধ্যম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ফটোশপ ও ভিডিও এডিটিং (Adobe Premier) বিষয়ে ধারণা থাকতে হবে।

এ পদে নিয়োগপ্রাপ্তদের ইউটিউব চ্যানেল ও সামাজিকমাধ্যম পরিচালনায় দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/সমমান।

চাকরির ধরন: ফুল টাইম।

সম্মানি: আলোচনা সাপেক্ষে।

এসব পদে আগ্রহীদের নিচের লিংকে আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদন করতে এখানে ক্লিক করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: