বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম
৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মডার্ন সিকিউরিটিজ লিমিটেড সিকিউরিটিজ আইনের তোয়াক্কা না করে বিভিন্ন অনিয়মে জড়িয়েছে। প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবেও ঘাটতি রয়েছে। অর্থাৎ সমন্বিত গ্রাহক হিসাবে যে পরিমাণ টাকা থাকার কথা, সে পরিমাণ টাকা নেই। এই ঘাটতি পূরণে ডিএসইর পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে মৌখিকভাবে দুই মাস সময় দেয়া হলেও তারা এর তোয়াক্কা করেনি।

আইন লঙ্ঘনের দায়ে মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার ৭৩৮তম কমিশন সভায় এ জরিমানা করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, মডার্ন সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি, নিজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধির নামে বিও হিসাব খোলা, কর্মকর্তাদের মার্জিন সুবিধা প্রদান, নগদ অ্যাকাউন্টে মার্জিন ঋণ দেয়া, ব্যালান্স না থাকার পরও বিও হিসাব থেকে টাকা পরিশোধের মাধ্যমে অনিয়ম করেছে। এ কারণে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: