শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈর মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: শর্ত ভঙ্গ ও প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার লক্ষ্মীপুরে সিরিয়াল ভঙ্গকারী বাইকারকে তেল না দেওয়ায় দোকানীকে মারধর টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল? হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: সন্তোষ শর্মা মুন্সীগঞ্জ পৌর শিশুপার্কের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন নতুন বছরকে স্বাগতম – নার্গিস আক্তার মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি, খাল খনন কর্মসূচির উদ্বোধন আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ঢাকা-১৭ আসনে ৪টি মন্দির

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ, জানালেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐকমত্যে পৌঁছেছেন।সবাইকে নিয়ে একটি সম্মিলিত রাজনৈতিক কিংবা নিরাপত্তা কাউন্সিল করা যায় কি না এমন প্রস্তাব এসেছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের সব কটি রাজনৈতিক দল উপস্থিত ছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছেন। সভায় সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয় এবং যেকোনো উসকানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার কথা বলা হয় বলে জানান আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ‘যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকব। আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। এ জন্য সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কি না, পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কি না, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না এই প্রস্তাব আনা হয়েছে বৈঠকে।’

মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবাই এক বৈঠকের মূল সুর এমন ছিল উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘সবার ওপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই, এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: