রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত  হয়েছে।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলে নেতা কর্মী সহ সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন। ০৯ ডিসেম্বর সকাল ১০ টায় উজিরপুর
উপজেলা  সভাকক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন মিয়া  লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার  ভূমি  হাসনাত জাহান খান, বক্তব্য রাখেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক ইমরান হোসেন, উজিরপুর  উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,
পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, জামায়াতে  ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কফিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: