রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

মসজিদে এসি বিস্ফোরণ ঘটনায় : মৃত্যু বেড়ে ১১

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয় নিয়ে কথা বলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল।
মৃত ১১ জন হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০) ও জুবায়ের (৭)।

ডা. সামন্ত লাল সেন জানান, এ পর্যন্ত এসি বিস্ফোরণের ঘটনায় শিশু ও মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জন মারা গেছে। আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিলেন। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং চিকিৎসার সব ব্যবস্থা করতে বলেছেন।

এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: