মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

ইয়ান বেল ইতি টানছেন দীর্ঘ ক্যারিয়ারের

নিউজ ডেস্ক : পেশাদারি ক্রিকেট ক্যারিয়ারের অবশেষে ইতি টানছেন ইয়ান বেল। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান চলমান ক্রিকেট মৌসুম শেষেই বিদায় বলবেন।

২০০৪ সালে ইংলিশদের হয়ে অভিষেক হওয়া ৩৮ বছর বয়সী বেল ইংলিশদের হয়ে ১১৮টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

এক বিবৃতিতে বেল বলেন, ‘এটা সত্য, যখন তারা বলে তুমি যান কখন সঠিক সময় এবং দুঃখজনকভাবে এটা আমার সময়। যদিও খেলার প্রতি আমার ক্ষুধা ও উদ্যম সবসময়ের মতো আছে। তবে আমার আশামতো কিছুটা সায় দিচ্ছে না। ’

বেল পাঁচটি অ্যাশেজজয়ী ক্রিকেটার। তিনি সাদা পোশাকের ক্রিকেটে ২২টি সেঞ্চুরি ও ৪৬টি ফিফটিতে ৭ হাজারের বেশি রান করেছেন। সর্বশেষ জাতীয় দলের জার্সিতে তিনি ২০১৫ সালে খেলেছেন।

তবে নিজের ক্যারিয়ারে কাউন্টি ক্লাব হিসেবে ওয়ারউইকশায়ারেই খেলে যাচ্ছিলেন। কিন্তু মজার ব্যাপার কয়েকমাস আগেই দলটির সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়ে ২০২১ পর্যন্ত নিয়েছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: