রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

উজিরপুরে মডেল নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসভায় উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার ২০২৪ বার্ষিক পরীক্ষার ফলাফল ও ছবক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন, বই বিতরন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । ৩১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার পরিচালক মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর উজিরপুর

উপজেলা শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদ।মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ বাকি বিল্লার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফকির, জামায়াতে ইসলামীর উজিরপুর পৌর সহকারী সেক্রেটারি মোঃ জালাল উদ্দিন ফকির, সাবেক সেনা সদস্য মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, হাফেজ মাওলানা ইব্রাহিম কাওসার সালাফি, মাওলানা দেলোয়ার হোসেন।এ সময় ছবক অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ কারী মোঃ মোখলেসুর রহমান। উজিরপুর পৌরসভার ১

নং ওয়াডে অত্যন্ত মনোরম পরিবেশে মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার লেখা পড়ার মান ভালো হওয়ায় এর শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠান শুরুতেই সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন শিক্ষক বৃন্দ। আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীদের পুরস্কার ও বই বিতরন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: