রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

ধর্মীয় বিধান মেনে চল্লে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা ওয়াপদা বায়তুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ধর্মীয় বিধি বিধান মেনে চল্লে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো বলেন, সমাজকে সুষ্ঠু ও সুন্দর ভাবে গড়ে তুলতে হলে কুরআন ও হাদিস মেনে চলতে হবে। তাহলেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

১৭ জানুয়ারী শুক্রবার রাতে মাওলানা মোঃ আল আমিন বিন হাসেমের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে তাফসির করেন বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধর্মীয় আলোচক আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম। বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা রবিউল ইসলাম, আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন। তাফসিরুল কুরআন মাহফিল শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: